প্রেস ইনফরমেসন ব্যুরো
ভারত সরকার
নয়াদিল্লি
চলতি বছরের ২১ জুন তারিখ পর্যন্ত ব্যক্তিগত আয়কর এবং কর্পোরেট আয়কর বাবদ ৪৯ হাজার ৪১১ কোটি টাকা সংগৃহীত হয়েছে, যা গত বছরের তুলনায় ৪৩.৪৫ শতাংশ বেশি। প্রসঙ্গত, চলতি বছরের গত ২১ জুন পর্যন্ত কর্পোরেট আয়কর আদায়ের পরিমাণ গত বছরের ঐ একই সময়ের তুলনায় ৩৯.৮১ শতাংশ বেড়ে হয়েছে ৩০ হাজার ৬৫৫ কোটি টাকা। অন্যদিকে, এ বছর গত ২১ জুন পর্যন্ত ব্যক্তিগত আয়কর বাবদ ১৮ হাজার ৭৫৬ কোটি টাকা আদায় হয়েছে, যা গত বছরের ঐ একই সময়ের তুলনায় ৪৯.৮২ শতাংশ বেশি।
এ বছর বিভিন্ন শীর্ষস্থানীয় সংস্থার তরফে অগ্রিম আয়কর জমা দেওয়ার প্রবণতা বেড়েছে। এই সমস্ত সংস্থার মধ্যে রয়েছে ও এন জি সি, এস বি আই এবং সেইল ইত্যাদি।
আয়কর আদায় বেড়েছে