প্রেস ইনফরমেসন ব্যুরো
ভারত সরকার
নয়াদিল্লি, ১৮ নভেম্বর, ২০০৯
বাঘ হত্যার দায়ে অভিযুক্ত কুখ্যাত চোরা শিকারি ভিমাকে গ্রেফ্তার করা হয়েছে। গতকাল তাকে হরিয়ানার বল্লভগড় অঞ্চল থেকে এক যৌথ অভিযানে বন্যপ্রাণ অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরো ও গুরগাঁও পুলিশ দ্বারা এবং অন্যান্য সংস্থার সহায়তায় গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চোরা শিকারের একটি মামলা দায়ের করা হয়েছে। ২০০৮-এর জুলাই মাসে বন্যপ্রাণ অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরো ও গুরগাঁও পুলিশ এই চোরা শিকারির গুরগাঁওয়ের বাড়ি থেকে বাঘের হাড়, দেহাংশ, একাধিক ফাঁদ ও শিকারের অস্ত্রশস্ত্র উদ্ধার করে। তখন থেকেই সে আত্মগোপন করেছিল এবং তাকে দোষি ঘোষণা করা হয়। উত্তর-পূর্ব ভারতে একাধিক বাঘ ও চিতা হত্যার সঙ্গে তার যোগ রয়েছে এবং বেআইনি বন্যপ্রাণ ব্যবসার মধ্যস্থতাকারী ও ব্যবসায়ীদের সঙ্গেও তার যোগাযোগ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
মনে করা হচ্ছে তার গ্রেফ্তারের ফলে দেশে চোরা শিকারি সংগঠন ও বেআইনি ব্যবসা চক্রের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।
এ বি সি....বি....১৮,নভেম্বর,২০০৯....বি ডি....ডি ডি....এস বি.
কুখ্যাত চোরা শিকারি গ্রেফ্তার