প্রেস ইনফরমেসন ব্যুরো
ভারত সরকার
কলকাতা, ১৭ নভেম্বর, ২০০৯
রেলমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কলকাতায় রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে পুননির্মিত কম্পিউটারচালিত আসন সংরক্ষণ কেন্দ্রটি উদ্বোধন করেন। পুননির্মিত এই কেন্দ্রে আসন সংরক্ষণের জন্য বুকিং কাউন্টারের সংখ্যা আরও পাঁচটি বাড়িয়ে ১৫টি করা হয়েছে।
অনুষ্ঠানে শ্রীমতী বন্দ্যোপাধ্যায় জানান যে সারা দেশে আরও ৮০০টি কম্পিউটারচালিত আসন সংরক্ষণ কেন্দ্র চালু করার প্রস্তাব রয়েছে যার মধ্যে ২০০টি পশ্চিমবঙ্গে খোলা হবে। তিনি আরও জানান যে হাইকোর্ট, আলিপুর কোর্ট, হাওড়া জেলা আদালত প্রভৃতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে জায়গা পাওয়া গেলেই নতুন আসন সংরক্ষণ কেন্দ্র খোলা হবে।
....এ বি সি....বি.....১৭.১১.০৯.......বি ডি......টি কে এস.......ডি ডি......ডি এম.
পুননির্মিত রবীন্দ্র সদন রেল আসন সংরক্ষণ কেন্দ্র চালু