প্রেস ইনফরমেসন ব্যুরো ভারত সরকার কলকাতা, ১৭ নভেম্বর, ২০০৯ ভারতীয় খাদ্য নিগম (এফ.সি.আই.) ২০০৯-১০ সালের রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের ফুটবল প্রতিযোগিতায় জয়ী হয়েছে। আজ বিধাননগরের সাই স্টেডিয়ামে ফাইনাল খেলায় স্টিল অথরিটি অফ ইন্ডিয়া (সেইল)-কে এফ.সি.আই. ১-০ গোলে পরাজিত করে। এফ.সি.আই.-এর ডেভিড মার্কার ম্যান অফ দ্য ম্যাচ ও প্রতিযোগিতার ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন।
ও.এন.জি.সি., সি.আই.এল., ন্যালকো, এন.এল.সি.এল. এবং এ.এ.আই.-এর মতো দেশের আটটি অগ্রণী রাষ্ট্রায়ত্ত সংস্থা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ (এ.এ.আই.)-এর ব্যবস্থাপনায় সারা ভারত রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের ফুটবল প্রতিযোগিতা এই প্রথম কলকাতায় অনুষ্ঠিত হল।
....এ বি সি....বি.....১৭.১১.০৯.......বি ডি......টি কে এস.......ডি ডি......ডি এম.

নাবার্ডের সহায়ক সংস্থা ন্যাবকন্স বা নাবার্ড পরামর্শদাতা পরিষেবা প্রাইভেট লিমিটেড চলতি আর্থিক বছরের প্রথম ছয় মাসে পশ্চিমবঙ্গে ২০টি দায়িত্বপ্রাপ্ত নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে পেরেছে। ২০০৩-০৪ সালে স্থাপিত হওয়ার পর থেকে এই সংস্থা এরাজ্যে মোট ৭৬টি বিশেষ দায়িত্বপ্রাপ্ত কাজ সম্পন্ন করেছে। ন্যাবকন্স এরাজ্যে যেসব মর্যাদাপূর্ণ দায়িত্ব পালন করেছে তার মধ্যে রয়েছে ছয়টি জেলার জন্য সুসংবদ্ধ জেলা কৃষি প্রকল্প রচনা, রাজ্য কৃষি প্রকল্প এবং মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার কৃষিভিত্তিক শিল্পের সম্ভাবনা নিয়ে সমীক্ষা ইত্যাদি। এছাড়া, প্রাণীসম্পদ পরিচালনা, স্বনির্ভর গোষ্ঠীর বিপণন ও কর্মসংস্থান সম্ভাবনা, হাঁস-মুরগী চাষের জৈব নিরাপত্তা নিয়েও এই সংস্থা গ্রামীণ পরিকাঠামোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ করেছে। সরকারি সংস্থা ছাড়াও ন্যাবকন্স-এর পেশাদারী পরিষেবার সুযোগ নিতে কর্পোরেট সংস্থাগুলিও এগিয়ে এসেছে।
....এ বি সি....বি.....১৭.১১.০৯.......বি ডি......টি কে এস.......ডি ডি......ডি এম.
রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের ফুটবল প্রতিযোগিতায় এফ.সি.আই. চ্যাম্পিয়ন পশ্চিমবঙ্গে ন্যাবকন্স-এর কাজকর্মে অগ্রগতি