প্রেস ইনফরমেসন ব্যুরো
ভারত সরকার
কলকাতা, ১৭ নভেম্বর, ২০০৯
ভারতীয় খাদ্য নিগম (এফ.সি.আই.) ২০০৯-১০ সালের রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের ফুটবল প্রতিযোগিতায় জয়ী হয়েছে। আজ বিধাননগরের সাই স্টেডিয়ামে ফাইনাল খেলায় স্টিল অথরিটি অফ ইন্ডিয়া (সেইল)-কে এফ.সি.আই. ১-০ গোলে পরাজিত করে। এফ.সি.আই.-এর ডেভিড মার্কার ম্যান অফ দ্য ম্যাচ ও প্রতিযোগিতার ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন।
ও.এন.জি.সি., সি.আই.এল., ন্যালকো, এন.এল.সি.এল. এবং এ.এ.আই.-এর মতো দেশের আটটি অগ্রণী রাষ্ট্রায়ত্ত সংস্থা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ (এ.এ.আই.)-এর ব্যবস্থাপনায় সারা ভারত রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের ফুটবল প্রতিযোগিতা এই প্রথম কলকাতায় অনুষ্ঠিত হল।
....এ বি সি....বি.....১৭.১১.০৯.......বি ডি......টি কে এস.......ডি ডি......ডি এম.
রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের ফুটবল প্রতিযোগিতায় এফ.সি.আই. চ্যাম্পিয়ন