প্রেস ইনফরমেসন ব্যুরো ভারত সরকার নয়াদিল্লি, ১৮ নভেম্বর, ২০০৯ চলতি বছরের ১ - ১০ নভেম্বর পর্যন্ত পণ্য মাশুল খাতে রেলের রাজস্ব বেড়ে হয়েছে ১,৫৬৯ কোটি ২৫ লক্ষ টাকা। গত বছরের ঐ একই সময়ে পণ্য মাশুল খাতে রেলের রাজস্বের পরিমাণ ছিল ১,৩০৬ কোটি ৭৩ লক্ষ টাকা। অর্থাৎ আলোচ্য সময়ে পণ্য মাশুল খাতে রেলের রাজস্ব ২০ . ০৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যাত্রী পরিবহণ খাতে চলতি বছরের ১ - ১০ নভেম্বর পর্যন্ত রেলের রাজস্ব বেড়ে হয়েছে ৬৯০ কোটি ২০ লক্ষ টাকা। গত বছরের ঐ একই সময়ে যাত্রী পরিবহণ খাতে রেলের রাজস্ব হয়েছিল ৬৫০ কোটি ৫৫ লক্ষ টাকা। অর্থাৎ আলোচ্য সময়ে যাত্রী পরিবহণ খাতে রেলের রাজস্ব ৬.০৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এ বি সি....বি....১৮,নভেম্বর,২০০৯....বি ডি....ডি ডি....এস বি.
পণ্য মাশুল খাতে রেলের রাজস্ব বেড়ে ২০.০৯ শতাংশ