|
প আই
বি সম্পর্কে জানুন
সরকারি নীতি, কর্মসূচি, উদ্যোগ এবং সাফল্য সংবাদপত্র এবং বৈদ্যুতিন মাধ্যমের কাছে
তুলে ধরার ক্ষেত্রে পত্র সূচনা কার্যালয় (পি আই বি ) প্রধান ভূমিকা পালন করে।
সংবাদ মাধ্যমে কি সংবাদ প্রকাশিত হল তা সরকারকে জানানোর কাজটিও করে পি আই বি ।
বর্তমানে ৮টি আঞ্চলিক দপ্তর, ৩৪টি শাখা কার্যালয় থেকে পি আই বি প্রেস রিলিজ, প্রেস
নোট, ফিচার, তথ্যপট, সাংবাদিক সম্মেলন, সাক্ষাত্কার, প্রেস ব্রিফিং, প্রেস ট্যুর
প্রভৃতির মাধ্যমে বিভিন্ন তথ্য পৌঁছে দেয় সংবাদমাধ্যমের কাছে। হিন্দি, উর্দু,
ইংরেজি ছাড়াও ১৩টি আঞ্চলিক ভাষায় প্রকাশিত তথ্যাবলী প্রায় ৭ হাজার সংবাদপত্র ও
সংবাদমাধ্যমের কাছে পৌঁছে দেওয়া হয়।
সংস্থার মূল কার্যালয়ে আধিকারিকরা বিভিন্ন মন্ত্রকের সঙ্গে যুক্ত থাকেন। এই সমস্ত
আধিকারিকেরা নির্দিষ্ট মন্ত্রকের নানা তথ্য পৌঁছে দেন সংবাদমাধ্যমের কাছে। তারা
সংবাদমাধ্যমের প্রতিবার্তাও পৌঁছে দেন মন্ত্রককে। বিশেষ পরিষেবার অঙ্গ হিসেবে পি
আই বি'র ফিড ব্যাক সেল নিয়মিত সংবাদ ডাইজেস্ট তৈরি করে। প্রয়োজনে বিশেষ ডাইজেস্টও
তৈরি করা হয়। জাতীয় সংবাদপত্র এবং আঞ্চলিক পত্রপত্রিকায় প্রকাশিত নানা
গুরুত্বপূর্ণ খবরাখবর ওই ডাইজেস্টে স্থান পায়। পি আই বি'র স্পেশাল সার্ভিসের ফিচার
ইউনিট তথ্যপট, ফিচার এবং গ্রাফিক্স দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমকে সাহায্য করে। এই
সমস্ত তথ্য আঞ্চলিক এবং শাখা দপ্তরেও পাঠিয়ে দেওয়া হয় যাতে তারা আঞ্চলিক
সংবাদপত্রগুলিকে আঞ্চলিক ভাষায় অনুবাদ করে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে পারে। পি আই
বি সরকারি কাজকর্মের ছবিও তোলে এবং সেই ছবি সারা দেশে বিভিন্ন সংবাদপত্র ও সাময়িক
পত্র-পত্রিকাগুলিতে পাঠানো হয়।
তথ্যের দ্রুত আদান-প্রদানের জন্য পি আই বি'র ৩০টি দপ্তরকে কম্পিউটার নেটওয়ার্কের
আওতায় আনা হয়েছে। সংস্থার একটি হোম পেজও আছে যাতে বিভিন্ন প্রচার উপকরণ যেমন প্রেস
রিলিজ, ফিচার, ফটো, গ্রাফিক্স ইত্যাদি দেওয়া থাকে। পি আই বি'র ওয়েবসাইটটি হল
http://pib.nic.in
। প্রয়োজনে ব্যুরো থেকে প্রকাশিত প্রেস রিলিজ ফ্যাক্স করেও সংবাদমাধ্যমের দপ্তরে
পাঠিয়ে দেওয়া হয়। বর্তমানে কম্পিউটারের মাধ্যমে ফটো আদান-প্রদানও করছে পি আই বি।
দেশের ২২টি আঞ্চলিক কেন্দ্রের সঙ্গে পি আই বি'র ভিডিও কনফারেন্সিং-এর সুবিধা
রয়েছে। এর ফলে অন্য রাজ্যে থাকা সাংবাদিকেরাও নয়াদিল্লি এবং অন্যান্য রাজ্যে
অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে সরাসরি যোগ দিতে পারেন।
সরকারি সূত্র থেকে যাতে সাংবাদিকেরা সহজে তথ্য পেতে পারেন তার লক্ষ্যে পি আই বি
সাংবাদিকদের স্বীকৃতি
(Accreditation) দিয়ে থাকে।ব্যুরোর
৮টি আঞ্চলিক দপ্তর রয়েছে কলকাতা, মুম্বাই, চেন্নাই, চন্ডীগড়, লক্ষ্মৌ, গৌহাটি,
হায়দরাবাদ এবং ভোপালে।

|